1. live@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন : দৈনিক ভাঙ্গার জমিন
  2. info@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় আধুনিক শিক্ষার আলো ছড়াচ্ছে নারায়ণ চন্দ্র ভৌমিক শিশু একাডেমি: ২ দিনব্যাপী বার্ষিক উৎসব সম্পন্ন ভাঙ্গায় কৃষিজমির মাটি কাটায় দুই ভেকু মালিককে দেড় লাখ টাকা জরিমানা দপ্তরে কালিমার ওয়ালমেট: মহানবীর (সা.) আদর্শে দেশ গড়ার নয়া অধ্যায় শুরু প্রধানমন্ত্রীর ভাঙ্গায় কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভাঙ্গায় দেওড়া কচিকাঁচা কিন্ডারগার্টেনে দু’দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন আজিমনগরে ইলিয়াছ ফকিরের নেতৃত্বে ধানের শীষের বিশাল শোডাউন: গণজোয়ারে ভাসছে শিমুল বাজার দিল্লির গোলামি ও আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার মানুষ আপসহীন: ভাঙ্গায় আল্লামা মামুনুল হক** জাঙ্গালপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনে রিকশার গণজোয়ার: ফরিদপুর-৪ আসনে আলোচনার তুঙ্গে মিজানুর রহমান মোল্লা**

সাধারণ মানুষের ন্যায়বিচারে টাকার প্রভাব!

শেখ হাসিনার পতনের পর থেকেই দেশের প্রশাসনিক ব্যবস্থায় নানা পরিবর্তন দেখা গেলেও, সাধারণ মানুষের আশা অনুযায়ী থানার কার্যক্রমে তেমন কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালা মৃধা ইউনিয়নের ভাড়ষা গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রামে দেখা যাচ্ছে—টাকার প্রভাবে অনেক নিরপরাধ ও অসহায় মানুষ ন্যায্য বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

যখন কোনো মামলা বা তদন্তের বিষয় থানায় যায়, তখন দুই পক্ষের একপক্ষ যদি অর্থবান হয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় সেই পক্ষ টাকার জোরে তদন্ত কর্মকর্তাদের প্রভাবিত করে। ফলে সত্য সাক্ষ্য ও প্রমাণ থাকা সত্ত্বেও ক্ষতিগ্রস্ত ও গরিব মানুষ সঠিক বিচার পান না।

স্থানীয়ভাবে জানা গেছে, তদন্তে অংশ নেওয়া কিছু পুলিশ সদস্য টাকার বিনিময়ে সত্য ঘটনা গোপন রাখেন এবং ওসি মহোদয়ের কাছে ভিন্নভাবে প্রতিবেদন দেন। এতে এলাকার সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন, এবং থানার প্রতি জনগণের আস্থা কমে যাচ্ছে।

* সময় এসেছে পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ফিরিয়ে আনার।
* তদন্তে যেন সত্য ও ন্যায়ই প্রাধান্য পায়, টাকার নয়।
* থানাকে জনগণের ভরসার স্থানে পরিণত করতে হলে সচ্ছতা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

সত্যের জয় হোক, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট