1. live@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন : দৈনিক ভাঙ্গার জমিন
  2. info@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবিকতার বার্তা ছড়ালো চান্দ্রার গ্রীনভিউ একাডেমির ইফতার মাহফিল ভাঙ্গায় শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হকের ঈদবস্ত্র বিতরণ: হাজারো অসহায় মানুষের মুখে হাসি ভাঙ্গার চান্দ্রায় মোহনীয় পরিবেশে যুব সমাজের ইফতার মাহফিল: উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী লিটন বেপারী গ্রীস থেকে দেশে ফিরেই ১২নং চন্দ্রা ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী লিটন বেপারী শত্রুতার বলি কৃষকের স্বপ্ন: রাতের আঁধারে ছিঁড়ে ফেলা হলো পেঁয়াজের কদম ভাঙ্গায় ঈদুল ফিতর উপলক্ষে হাইওয়ে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় আধুনিক শিক্ষার আলো ছড়াচ্ছে নারায়ণ চন্দ্র ভৌমিক শিশু একাডেমি: ২ দিনব্যাপী বার্ষিক উৎসব সম্পন্ন ভাঙ্গায় কৃষিজমির মাটি কাটায় দুই ভেকু মালিককে দেড় লাখ টাকা জরিমানা দপ্তরে কালিমার ওয়ালমেট: মহানবীর (সা.) আদর্শে দেশ গড়ার নয়া অধ্যায় শুরু প্রধানমন্ত্রীর

মানবিকতার বার্তা ছড়ালো চান্দ্রার গ্রীনভিউ একাডেমির ইফতার মাহফিল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মোঃ সানোয়ার হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম রেলব্রিজ সংলগ্ন গ্রীনভিউ ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান। গত ১৮ মার্চ, বুধবার বিকেলে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানটির উদ্যোগ নেন গ্রীস প্রবাসী, সলিলদিয়া সেবা ফাউন্ডেশন-এর সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক লিটন বেপারী। সার্বিক ব্যবস্থাপনায় ছিল মালীগ্রাম ব্লাড ডোনার এসোসিয়েশন।
ইফতার মাহফিলে ছিল আন্তরিকতা ও আপ্যায়নের অনন্য সমন্বয়। দস্তরখানে সাজানো ছিল দেশি-বিদেশি নানা ফলমূল ও সুস্বাদু শরবত, যা আগত অতিথিদের মাঝে বাড়তি আনন্দ যোগায়। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিপুল সংখ্যক তরুণের উপস্থিতি এক মিলনমেলায় রূপ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক লিটন বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুল করিম এবং সামর্তবান ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ জাহিদ, মোঃ আনোয়ার, মোঃ মামুন হাওলাদারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ রফিকুল ইসলাম বলেন, “লিটন বেপারী নিজ উদ্যোগে এই আয়োজনের সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন এবং সবসময় সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। একজন প্রকৃত সমাজকর্মী হিসেবে তার এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের সামর্থ্যবানদের এভাবে এগিয়ে আসা প্রয়োজন।”
প্রধান অতিথির বক্তব্যে লিটন বেপারী তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন,
“মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে আমরা বিনামূল্যে রক্তদানসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছি। মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে থেকে একটি মানবিক ও সুন্দর সমাজ গড়তে চাই।”
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মালীগ্রাম ব্লাড ডোনার এসোসিয়েশন-এর অগ্রগতি এবং লিটন বেপারীর সেবামূলক কর্মকাণ্ডের সফলতা কামনা করা হয়।
পরিশেষে সকলের সম্মিলিত ইফতার গ্রহণের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট