1. live@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন : দৈনিক ভাঙ্গার জমিন
  2. info@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রীস থেকে দেশে ফিরেই ১২নং চন্দ্রা ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী লিটন বেপারী শত্রুতার বলি কৃষকের স্বপ্ন: রাতের আঁধারে ছিঁড়ে ফেলা হলো পেঁয়াজের কদম ভাঙ্গায় ঈদুল ফিতর উপলক্ষে হাইওয়ে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় আধুনিক শিক্ষার আলো ছড়াচ্ছে নারায়ণ চন্দ্র ভৌমিক শিশু একাডেমি: ২ দিনব্যাপী বার্ষিক উৎসব সম্পন্ন ভাঙ্গায় কৃষিজমির মাটি কাটায় দুই ভেকু মালিককে দেড় লাখ টাকা জরিমানা দপ্তরে কালিমার ওয়ালমেট: মহানবীর (সা.) আদর্শে দেশ গড়ার নয়া অধ্যায় শুরু প্রধানমন্ত্রীর ভাঙ্গায় কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভাঙ্গায় দেওড়া কচিকাঁচা কিন্ডারগার্টেনে দু’দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন আজিমনগরে ইলিয়াছ ফকিরের নেতৃত্বে ধানের শীষের বিশাল শোডাউন: গণজোয়ারে ভাসছে শিমুল বাজার

গ্রীস থেকে দেশে ফিরেই ১২নং চন্দ্রা ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী লিটন বেপারী

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মোঃ সানোয়ার হোসেন
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিপুরের ভাঙ্গা উপজেলার ১২নং চন্দ্রা ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এরই মধ্যে এলাকায় নিজের অবস্থান জানান দিতে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করতে গত কাল গ্রীস থেকে দেশে ফিরেছেন সলিলদিয়া সেবা ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ লিটন বেপারী।
​১২নং চন্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে লিটন বেপারী গত কাল দেশে পৌঁছানোর পর থেকেই সলিলদিয়া গ্রামসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছেন। দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজ এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে তিনি এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন।
​আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বার্তায় লিটন বেপারী ১২নং চন্দ্রা ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “নাড়ির টানে প্রবাস থেকে আপনাদের মাঝে ফিরে এসেছি। প্রবাসে থাকলেও আমার মন সবসময় পড়ে থাকত এই মাটির মানুষের কাছে। আমি আপনাদেরই সন্তান, আপনাদের সেবা করার সুযোগ চাই।”
​তিনি আরও বলেন, “সলিলদিয়া সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারলে চন্দ্রা ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এই ঈদ সবার জীবনে আনন্দ ও ভ্রাতৃত্ব নিয়ে আসুক। সবাইকে ঈদ মোবারক।”
​এলাকার সাধারণ ভোটারদের মতে, লিটন বেপারী দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ করে আসছেন। তার আগমনে নির্বাচনী মাঠে নতুন এক আমেজ সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট