1. live@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন : দৈনিক ভাঙ্গার জমিন
  2. info@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভাঙ্গায় দেওড়া কচিকাঁচা কিন্ডারগার্টেনে দু’দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন আজিমনগরে ইলিয়াছ ফকিরের নেতৃত্বে ধানের শীষের বিশাল শোডাউন: গণজোয়ারে ভাসছে শিমুল বাজার দিল্লির গোলামি ও আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার মানুষ আপসহীন: ভাঙ্গায় আল্লামা মামুনুল হক** জাঙ্গালপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনে রিকশার গণজোয়ার: ফরিদপুর-৪ আসনে আলোচনার তুঙ্গে মিজানুর রহমান মোল্লা** ভাঙ্গায় জাঙ্গালপাশা হাজী আঃ মজিদ একাডেমীর ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন ভাঙ্গায় জামায়াতের বিশাল যোগদান সভা: তিন শতাধিক নেতাকর্মীকে ফুলেল বরণ ভাঙ্গার সন্তানকে বিজয়ী করার আহ্বান; নুরুল্লাগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মোঃ সানোয়ার হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

​ফরিদপুরের সদরপুর উপজেলার নাছিরাবাদ ইউনিয়নে পরীক্ষায় ফেল করায় বাবার সাথে কথা কাটাকাটির জেরে বিষপান করে অপরূপা মন্ডল (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​নিহত অপরূপা মন্ডল উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামের বাবলু মন্ডলের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে অপরূপা অকৃতকার্য হয়। এ নিয়ে আজ সকালে বাবা বাবলু মন্ডলের সাথে তার কথা কাটাকাটি ও সামান্য গালমন্দ হয়। বাবার ওপর অভিমান করে সকাল ১০টার দিকে ঘরে থাকা ইউরিয়া ও টিএসপি সার মিশিয়ে খেয়ে ফেলে অপরূপা।

​কিছুক্ষণ পর সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

দুপুরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরূপার জন্ম তারিখ ২৮ অক্টোবর ২০০৯। অকালে তার এই মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মা মিনারা রানী মন্ডল ও বাবা বাবলু মন্ডল মেয়ের এমন বিয়োগে বারবার মূর্ছা যাচ্ছেন।

​সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংবাদ পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট