1. live@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন : দৈনিক ভাঙ্গার জমিন
  2. info@www.dainikbhangarzamin.online : দৈনিক ভাঙ্গার জমিন :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় আধুনিক শিক্ষার আলো ছড়াচ্ছে নারায়ণ চন্দ্র ভৌমিক শিশু একাডেমি: ২ দিনব্যাপী বার্ষিক উৎসব সম্পন্ন ভাঙ্গায় কৃষিজমির মাটি কাটায় দুই ভেকু মালিককে দেড় লাখ টাকা জরিমানা দপ্তরে কালিমার ওয়ালমেট: মহানবীর (সা.) আদর্শে দেশ গড়ার নয়া অধ্যায় শুরু প্রধানমন্ত্রীর ভাঙ্গায় কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভাঙ্গায় দেওড়া কচিকাঁচা কিন্ডারগার্টেনে দু’দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন আজিমনগরে ইলিয়াছ ফকিরের নেতৃত্বে ধানের শীষের বিশাল শোডাউন: গণজোয়ারে ভাসছে শিমুল বাজার দিল্লির গোলামি ও আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার মানুষ আপসহীন: ভাঙ্গায় আল্লামা মামুনুল হক** জাঙ্গালপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনে রিকশার গণজোয়ার: ফরিদপুর-৪ আসনে আলোচনার তুঙ্গে মিজানুর রহমান মোল্লা**

ফরিদপুরে অটোচালক হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

ছানোয়ার হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

ফরিদপুরে অটোচালক হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

আদালতে কান্নায় ভেঙে পড়লেন আসামিরা, স্ত্রীর আকুতি: “আমাকে ফেলে যেও না!

ফরিদপুরে অটোরিকশাচালক শওকত মোল্লা হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদুর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা:

১)মেহেদী আবু কাওসার

২)জনি মোল্লা

৩)মোহাম্মদ রাসেল শেখ

৪)রাজেশ রবি দাস

৫)রবিন মোল্লা

একজন আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন বেশিরভাগ আসামি। রায়ের পর এক আসামির স্ত্রী জড়িয়ে ধরে বলেন, “তুমি আমাকে ছাড়িয়ে নিও, ফেলে যেও না!”

২০১৯ সালের ১৪ নভেম্বর বাড়ি থেকে রিকশা নিয়ে বের হন শওকত। পরদিন বাইপাস এলাকার ধানক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।
শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ও মোবাইল ছিনতাই করে খুনিরা।

নিহতের বাবা আয়নাল মোল্লার দায়ের করা মামলার তদন্ত শেষে পুলিশ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়।

অ্যাডভোকেট জাহিদ হাসান খোকন বলেন, “সাক্ষ্য-প্রমাণে দোষ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছেন।” নিহতের পরিবার দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট